ঢাকা | বঙ্গাব্দ

আশাহত হবেন না প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি : উত্তরায় ইফতার অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 14
আশাহত হবেন না প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি : উত্তরায়  ইফতার অনুষ্ঠানে  জাহাঙ্গীর হোসেন এমপি ছবির ক্যাপশন :
ad728
কামরুল হাসান বাবলু : ঢাকা ১৮ আসনের নির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসেন বলেছেন , এলাকার মানুষের আসা আকাঙ্খা পূরণে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন । নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজ তিনি শুরু করেছেন ।

আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণখান এর আজমপুর এলাকায় সরকার সিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ৫০ নং ওয়ার্ড এর সম্ভাব্য কমিশনার প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী আবদুস সালাম সরকার আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন এমপি এই মন্তব্য করেন ।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জাহাঙ্গীর এমপি বলেন , জনদুর্ভোগ লাগবে আজ উত্তর সিটির বেশ কয়েকটি অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে কর্পোরেশনের নবনির্বাচিত প্রশাসক সফিকুল ইসলাম মিলটনকে সাথে নিয়ে বৈঠক করেছেন । বৈঠকে তিনি বৃহত্তর উত্তরার প্রতিটি এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলেছেন ।

এরই ধারাবাহিকতায় আগামীকালকে তিনি প্রশাসনের অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন । এলাকার মানুষের স্বার্থে তার এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আসস্থ করেছেন ।

এই ইফতার আয়োজনের উদ্যোক্তা এম এ সালাম সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকেও ধন্যবাদ জানান ।

ইফতার অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন এমপি এসে পৌঁছলে সরকার পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় ।[

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন , অন্যতম সদস্য আলী আকবর আলী , মোতালেব হোসেন রতন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি জামির হোসেন, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক, শহীদুল ইসলাম সুমন, আমিনুল হক, বোরহান উদ্দিন, জামালউদ্দিন,আবুতাহের মৃধা ,আলমগীর হোসেন রতন, ৫০ নং ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিন খান লিটন, সাধারন সম্পাদক আতাউর রহমান, দক্ষিনখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল প্রমুখ ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক কামরুল হাসান বাবলু , সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক সেলিম কবির , সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির , সদস্য মোহাম্মদ এমরান হোসেন ।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং

মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং