ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ আবদুর রহমান সানি

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 42
বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ আবদুর রহমান সানি ছবির ক্যাপশন :
ad728

ঢাকা, ১১ মার্চ ২০২৬:বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ আবদুর রহমান সানি। তিনি বলেন, কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষের ওপর হস্তক্ষেপ করতে পারবে না এবং সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভাষানটেক থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্মানিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে এক নাগরিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ছোট ব্যবসায়ী, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, স্কুল শিক্ষক, ধর্মীয় নেতা, স্থানীয় কল্যাণ সংস্থার প্রতিনিধি, নারী, শিশু কিশোর, তরুণ সহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা গ্যাস সংকট, পানির সমস্যা, রাস্তা সংস্কার, রাস্তা প্রশস্তকরণ, ধর্মীয় উপাসনালয় নির্মাণ এবং লাইব্রেরি প্রতিষ্ঠার মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন আবদুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে। গ্যাসের লাইন থাকা সত্ত্বেও গ্যাস না পাওয়ার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এসময় তিনি আরও জানান, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ সহজ করতে বিভিন্ন কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এবং ভাষানটেক এলাকায় পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবদুর রহমান সানি উপস্থিত নাগরিকদের মাঝে ইফতার বিতরণ করেন।

অনুষ্ঠানে গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম