ঢাকা | বঙ্গাব্দ

বুধবার বগুড়া শহরের পৌর পার্কে বৈশাখী মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 80
বুধবার বগুড়া শহরের পৌর পার্কে  বৈশাখী মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবির ক্যাপশন :
ad728

বগুড়া : আজ বুধবার দুপুরে বগুড়া শহরের পৌর পার্কে সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বৈশাখী মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

তিনি বলেন, সরকার শিল্প ও সংস্কৃতির উন্নয়ন করতে চায়। তাই অন্যান্য জেলার মত সংস্কৃতির বিষয়ে বগুড়াবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, ‘আপনাদের সঙ্গে আমার বেড়ে ওঠা। তাই আপনাদের কখনো ভুলতে পারবো না। এই মেলার মঞ্চে দাঁড়িয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। স্কুল জীবনে এ পার্কের অনেক স্মৃতি আছে। বগুড়ার শিল্পীদের উন্নয়নে যা যা করা দরকার আপনাদের পাশে থেকে সেসব কাজে সহযোগিতা করবো।’

দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. শোকরানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমুখ।, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) 



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে