ঢাকা | বঙ্গাব্দ

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 96
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পিতার (শ্বশুর) শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদুল ইসলামের অসুস্থতার বিষয়ে জানামাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

অত:পর আজ ২৫ এপ্রিল (শনিবার) "আমরা বিএনপি পরিবার"-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। তারা শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেয় এবং চিকিৎসা সহায়তাও প্রদান করে।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা: এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার একের পর এক শোকের ভার বহন করছে। তার স্ত্রী ইতোমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন, আর বর্তমানে তার পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি