ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি-মহসিন-হল-মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 73
ঢাবি-মহসিন-হল-মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন :
ad728
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, রুহুল আমিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ ও হাসান আবিদুর রেজা বায়েজিদ। এছাড়া, উপস্থিত ছিলেন অমর একুশে হলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রিয়াদ, যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া, জাহিদ হসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ, সোয়াইব ইসলাম ওমিসহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।

এছাড়াও বিজয় একাত্তর হলের সদস্য সচিব সাকিব বিশ্বাস, ফাহিম, ইকবাল, ইয়াহিয়া, মাহমুদ, তুহিন; জসিমউদদীন হলের যুগ্ম আহ্বায়ক সিফাত ইবনে আমিন, তানজিউর, জিসান; জিয়াউর রহমান হলের রিজওয়ান; মুজিব হলের মেজবাহ, আবুল কালাম আকাশ, নিশ্চয়, প্রান্ত, লাবিব, সাদাব, ফয়সাল কবি, তালেব, রোমান, সজীবসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তাঁর আদর্শ ধারণ করে ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি