ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ছবির ক্যাপশন :
ad728

কক্সবাজার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে গতকাল রাতে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি। পরিদর্শনকালে কক্সবাজারবাসী ও পূজার্থীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন মন্ত্রী।

 

কক্সবাজারের স্থানীয় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন বিজয়া দশমীতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী সাচিং প্রু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সর্বত্র অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গা প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। তাই সরকারি ছুটির এই সময়ে পর্যটক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।

 

পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়া, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবনী পয়েন্ট মোড় এবং খুরুশকুলের রাস মন্দিরসহ প্রধান প্রধান পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন। তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় রেখে শান্তিশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি ও জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, দলীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস