ঢাকা | বঙ্গাব্দ

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 15
এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728

' পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেও নাই '- শীর্ষক একটি ভিডিও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপি'র চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি গোচর হয়।

অতঃপর তিনি 'আমরা বিএনপি পরিবার'- এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৩ মার্চ'২০২৬ (শুক্রবার) সাভারের 'পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)' তে যায়।

এসময় প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসারত জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা করেন।

মূলত মেরুদন্ডের 'স্পাইনাল কটে' সমস্যা জনিত ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে যায়। ফলে জান্নাতি স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে সাধারণ মানুষের কাছে সহায়তার আবেদন করেন জান্নাতী, যা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসলে 'আমরা বিএনপি পরিবার'- এর প্রতিনিধি দল সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করলো।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং

মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং