ঢাকা | বঙ্গাব্দ

চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 42
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা ছবির ক্যাপশন :
ad728


জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম” আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে ।


আজ ১৪ মার্চ(২০২৬)  শনিবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে সংগঠনের সভাপতি খাগড়াছড়ি আসনের এমপি আবদুল ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক,নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান,চাকসুর সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক ,ব‍্যারিস্টার
মোতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা রাজিব আহসান চৌধুরী পাপ্পু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম এবং সাধারণ সম্পাদক এম আর চৌধুরী মিল্টন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,রাশেদুল হক,অধ্যাপক ওয়াহিদুজ্জামান এবং এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ ।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা এডভোকেট কে এম সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল হুদা সোহেল প্রমুখ ।


অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম থেকে যারা এবার এমপি নির্বাচিত হয়েছেন, তাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এর পুত্র এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, আচার- ব্যবহার, সেবা এবং উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন জয় করতে হবে ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত- শিবিরের উত্থান ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম” কে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশ” এ পরিণত করার প্রস্তাব দেন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম