ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 81
চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা। ছবির ক্যাপশন :
ad728

ডিজিটাল অপরাধ তদন্ত ও সাইবার নিরাপত্তা জোরদারে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ১৪ অক্টোবর চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Kim Ji-joon এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বিপিএম, অতিরিক্ত আইজিপি নুরুল আমিন বিপিএম এবং KOICA-এর কান্ট্রি ডিরেক্টর Jihoon Kim। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

এ উদ্যোগের মাধ্যমে অনলাইন প্রতারণা, ডিজিটাল আর্থিক জালিয়াতি ও অন্যান্য প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। 


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস