ঢাকা | বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 59
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার, মার্চ ০৮, ২০২৬, গুলশান মিডিয়া সেল অফিসে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বৈঠক পরিচালনা করেন বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এমপি।

উপস্থিত সদস্য শাম্মী আখতার, অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এমপি, মাননীয় প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকা উপদেষ্টা সম্পাদক জনাব শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ বিষয় প্রতিমন্ত্রী এডভোকেট ফারজানা শারমিন পুতুল-এমপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদা ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ-আল-মামুন।

বৈঠক শেষে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মিডিয়া সেলের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ এবং সাবেক ডিজিটাল বিভাগের প্রধান মাহবুব মানিকের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং

মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিং