ঢাকা | বঙ্গাব্দ

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান ছবির ক্যাপশন :
ad728
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহ্‌দী আমিন।

সাক্ষাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে।

আলোচনায় সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইউনেস্কো প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং এ বিষয়ে বৈশ্বিক গাইডলাইন নিয়ে মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। অতি দ্রুতই শিক্ষার্থীদের এই উপহার পৌঁছে দেওয়ার পাইলট কার্যক্রম শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বাংলাদেশে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম