ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 75
উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ ছবির ক্যাপশন :
ad728
স্টাফ রিপোর্টার  : রাজধানীর উত্তরায় "উত্তরা লিবার্টি ক্লাবে"মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের দেশি- বিদেশী মদ ও ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১২নং  সেক্টর,  সোনারগাঁও জনপথ রোড, আজিজ স্কয়ার, বাড়ী নং- ৯৮, উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলায় মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক মাদক ব্যবসায়ী ও আসামীরা হলো -  মোঃ রাসেল (২৮) ও  মোঃ নয়ন মিয়া (৩৮)।

এ সময় উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলার রুমে তল্লাশি চালিয়ে  বিদেশী বিয়ার ক্যান, দেশি/বিদেশী মদের পরিমান সর্বমোট ৪৭০.৮৬০ লিটার মদ জব্দ করা হয়েছে।  যাহার আনুমানিক বাজারমূল্য  মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। 

 র‍্যাব-১, এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানের সময় উত্তরা লিবার্টি ক্লাবের সভাপতি- কর্মচারী ও আরোও কতিপয় লোকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। তবে উত্তরা লিবার্টি ক্লাবের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অভিযান শেষে  জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত দুই আসামীকে  জিজ্ঞাসাবাদ করে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর  এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস