ঢাকা | বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728

মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মো: সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 

আজ ১২ মার্চ'২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।

এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী ক্যান্সার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথ সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন, তার প্রেক্ষিতে আজ 'আমরা বিএনপি পরিবার'- এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করলো। সুমনের চিকিৎসায় চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম