ঢাকা | বঙ্গাব্দ

চলে গেলেন না ফেরার দেশে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 63
চলে গেলেন না ফেরার দেশে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ) ছবির ক্যাপশন :
ad728

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।

২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন জমির উদ্দিন সরকার। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল সনদ অর্জন করেন তিনি।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে