ঢাকা | বঙ্গাব্দ

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 36
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবির ক্যাপশন :
ad728
দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দু’টি ইফতার মাহফিলে থাকবেন তিনি। আজ তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দু’টি ইফতার মাহফিল শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ই মার্চ এতিম-আলেম-উলামা-মাশায়েক সম্মানে দু’টি ইফতার আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এই দুইটি হবে যমুনায়।

প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ই মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানের ১০ই মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও তা সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানের ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে