ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 17
জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি ছবির ক্যাপশন :
ad728
ঢাকা :যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আজ ঢাকার বিয়াম (BIAM) ফাউন্ডেশনে ‘জাতীয় যুবনীতি ২০১৭’ সংশোধনের লক্ষ্যে এক জাতীয় ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশের সহায়তায় এবং জাতীয় পরামর্শক ও ভিএসও (VSO) বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়। এই কর্মশালার মাধ্যমে নীতি সংশোধনের জন্য আনুষ্ঠানিক পরামর্শ, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং অংশীজনদের সম্পৃক্তকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আসন্ন সংশোধিত যুবনীতির প্রধান লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সবার মতামত নিয়ে একটি বাস্তবধর্মী ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। যুবকদের আস্থা অর্জন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিশীঘ্রই একটি 'যুব কাউন্সিল' গঠন করা হবে, যেখানে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট ও সৃজনশীল ভাবনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং তাঁর বক্তব্যে বলেন, তরুণরা ইতিমধ্যে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। নতুন নীতিতে দেশের প্রতিটি অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি যুগোপযোগী নীতি প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালইয়ের যুব অনুবিভাগের যুগ্নসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়,  সংস্থা, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।প্রেস রিলজ


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে