ঢাকা | বঙ্গাব্দ

ড: ইউনূসের চলে যাওয়ার আগে যমুনায় তারেক রহমানের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
ড: ইউনূসের চলে যাওয়ার আগে যমুনায় তারেক রহমানের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন :
ad728

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল। শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

সাক্ষাতের পরই ড. ইউনূস যুমনা থেকে বিদায় নেন।

২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনা তার বাসভবন হিসেবে ব্যবহার করছিলেন।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম