ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 29
রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728

দুটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হওয়া নুসরাত জাহান নিশার পাশে দাড়ালেন বিএনপি'র চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ২৮ ফেব্রুয়ারী, শনিবার রাজধানীর উত্তরা ১০ সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় 'আমরা বিএনপি পরিবার'- এর উপদেষ্টা আবুল কাশেম সহ একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ। 

উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে বেশ কিছু দিন পুর্বে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যা বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তারই প্রেক্ষিতে 'আমরা বিএনপি পরিবার'- সংগঠনটি চিকিৎসা সহায়তা নিয়ে যায়।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম