ঢাকা | বঙ্গাব্দ

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728

ঢাকা : ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পাশাপাশি, মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস)

 


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম