ঢাকা | বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 77
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি ছবির ক্যাপশন :
ad728

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ ৫ অক্টোবর সোমবার দুপুরে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বপনকে এসআরবি গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা বলেন, মিজানুর রহমান স্বপন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিএনপির হাইকমান্ড থেকে সকল ধরণের অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে গ্র্রিন সিগন্যাল দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে । স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদও বিভিন্ন স্থানে সতর্ক বার্তা দিয়েছেন চাঁদাবাজ , কিশোর গ্যাং এর বিরুদ্ধে ।

এদিকে ঢাকা মহানগর উত্তরের বিএনপিও ভেঙে দেয়া হয়েছে কেন্দ্রী কমিটির পক্ষ থেকে নানা অভিযোগের ভিত্তিতে । এই অবস্থায় অভিবাবক হীন হয়ে পরে আছে উত্তরের বিভিন্ন থানা ওয়ার্ড কমিটি ।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস